বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ১১৫ এবং ১১৯ নং বুথে ইভিএম মেশিন নষ্ট
দি নিউজ লায়ন; আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ার আটটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। সকাল থেকে বাঁকুড়ায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখছেন তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ তবে নির্বাচনের সকালে বাঁকুড়া বিধানসভায় দুটি বুথে ইচ্ছাকৃতভাবে ইভিএম খারাপ করে রাখার অভিযোগ তুললেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা।
বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ১১৫ এবং ১১৯ নং মিউনিসিপাল হাইস্কুলের দুটি ইভিএম মেশিন নষ্ট। এদিন তিনি অভিযোগ করে আরও বলেন, ”এখানে এইসব বুথ গুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট আধিক্য রয়েছে। নির্বাচন কমিশনকে জানিয়ে ইভিএম মেশিন পাল্টানো হয়নি ।” এটা একটা চক্রান্ত বলেও দাবি করেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment